০৭:২০ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী দিনে এমপি আবদুল মান্নানের সঙ্গে নির্বাচন করার মতো কোনো প্রার্থী পাওয়া যাবে না-রাজীব ভূঁইয়া

  • বার্তা বিভাগ।
  • প্রকাশের সময় ০১:১৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ২ সময় ভিউ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের জাফরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পরিবারের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।

শনিবার সন্ধায় ফিতা কেটে কার্যালয়টির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আবু হাসনাত আলম রাজীব ভূঁইয়া। এসময় তিনি বলেন, শুধু রাস্তাঘাট নয়, সব ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ডে আমাদের ভূমিকা রাখতে হবে। আমরা যেহেতু একটি রাজনৈতিক দলের সদস্য, তাই জনগণের কল্যাণে কাজ করাই আমাদের দায়িত্ব।

ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল মান্নানের প্রশংসা করে তিনি বলেন, আমাদের নবীনগরের অভিভাবক আবদুল মান্নান এমপি নির্বাচিত হওয়ার পর জাতীয় সংসদে দাঁড়িয়ে এলাকার প্রতিটি দাবি তুলে ধরছেন। এর আগে গত ৫০ বছরে কোনো এমপিকে এভাবে নবীনগরের মানুষের কথা সংসদে বলতে দেখা যায়নি। সংসদ অধিবেশনের বাইরে পুরো সময়টাও তিনি নবীনগরবাসীর কল্যাণে ব্যয় করেন।

তিনি আরও বলেন, আগে মানুষ মনে করত এমপি মানেই অনেক বড় কিছু, যাঁর কাছে সহজে যাওয়া যায় না। কিন্তু অ্যাডভোকেট আবদুল মান্নান এমপি হওয়ার পর সেই দূরত্ব কমিয়ে দিয়েছেন। এখন তাঁকে নিজেদের ঘরের মানুষ মনে হয়। ইচ্ছা করলেই দেখা করা যায়, কথা বলা যায়। এর মধ্য দিয়ে তিনি একজন জনবান্ধব নেতা হিসেবে নিজেকে প্রমাণ করেছেন।

এমপির কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে রাজীব ভূঁইয়া বলেন, তাঁর কর্মদক্ষতা ও জনসম্পৃক্ততার মাধ্যমে তিনি যে উচ্চতায় পৌঁছেছেন, তাতে আগামী দিনে তাঁর সঙ্গে নির্বাচন করার মতো কোনো এমপি প্রার্থী পাওয়া যাবে না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি পরিবার জাফরপুরের সভাপতি মোহাম্মদ রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা মামুনুর রশিদ ভূঁইয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন গাজী এখলাছ উদ্দিন পিন্টু।

এ সময় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম শফিক, বিএনপি নেতা শাহীনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ট্যাগ :
a>
লেখক সম্পর্কে তথ্য

Pial Riaz

জনপ্রিয়

আগামী দিনে এমপি আবদুল মান্নানের সঙ্গে নির্বাচন করার মতো কোনো প্রার্থী পাওয়া যাবে না-রাজীব ভূঁইয়া

আগামী দিনে এমপি আবদুল মান্নানের সঙ্গে নির্বাচন করার মতো কোনো প্রার্থী পাওয়া যাবে না-রাজীব ভূঁইয়া

প্রকাশের সময় ০১:১৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬