০৪:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষায় সারাদেশে নবীনগরকে নাম্বার ওয়ান করতে চাই: এমপি আব্দুল মান্নান

শিক্ষাক্ষেত্রে বিদ্যমান সমস্যাগুলো সমাধান করে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলাকে দেশের অন্যতম আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলতে কাজ করছেন বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের জনপ্রিয় সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান।

তিনি বলেন, “নবীনগরের শিক্ষাক্ষেত্রে যত সমস্যা রয়েছে, সেগুলো সমাধানের চেষ্টা করছি। উপজেলার স্কুল, কলেজ, মহিলা মাদ্রাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করে যাচ্ছি। শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন আমার অগ্রাধিকারের মধ্যে রয়েছে।”

মঙ্গলবার পৌর এলাকার চারগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের উদ্যোগে প্রয়াত দুই বন্ধু আলাউদ্দিন ও মনিরের স্মরণে আয়োজিত শোকসভা ও শিক্ষাবৃত্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট আব্দুল মান্নান বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকার শিক্ষা খাতকে গুরুত্ব দিয়ে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। শিক্ষার উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোহাম্মদ ওয়াজেদুল্লাহ জসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি ও প্রধান শিক্ষক এ.টি.এম. রেজাউল করিম সবুজ। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রয়াত আলাউদ্দিন ও মনিরের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। তাঁদের স্মরণে আয়োজিত এ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষাবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়। বক্তারা শিক্ষার্থীদের মেধা বিকাশ, শিক্ষার মানোন্নয়ন এবং আর্থিকভাবে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

এসএসসি-৯৯ ব্যাচের এ উদ্যোগকে শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং প্রয়াত বন্ধুদের স্মৃতি ধরে রাখার একটি মানবিক প্রয়াস হিসেবে উল্লেখ করেন আয়োজকেরা।

ট্যাগ :
a>
লেখক সম্পর্কে তথ্য

Pial Riaz

জনপ্রিয়

শিক্ষায় সারাদেশে নবীনগরকে নাম্বার ওয়ান করতে চাই: এমপি আব্দুল মান্নান

শিক্ষায় সারাদেশে নবীনগরকে নাম্বার ওয়ান করতে চাই: এমপি আব্দুল মান্নান

প্রকাশের সময় ০৪:৩৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬