০৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফুটবল-ধানের শীষের মতো এখন ভালো কাজ নিয়েও বিতর্কের চেষ্টা চলছে-এমপি আবদুল মান্নান

  • প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময় ০৯:৪৭:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • ০ সময় ভিউ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় গ্রামীণ যোগাযোগব্যবস্থার উন্নয়নে তিনটি সড়ক ও একটি কালভার্ট নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল মান্নান।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার ওয়ারুক গ্রামের মরহুম দারু ডিলারের বাড়ি থেকে মিরপুর শিশু-কিশোর মডেল কেজি স্কুল পর্যন্ত সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। এ ছাড়া কাজলিয়া বাজারের পাশে মহেশ রোডে ২ দশমিক ৫০ মিটার দৈর্ঘ্য ও প্রস্থের একটি কালভার্ট নির্মাণকাজের উদ্বোধন করেন। একই দিনে ভাতুরিয়া জিপিএস রোড থেকে পুকুরপার জিপিএস রোড পর্যন্ত ৮১৫ মিটার সড়ক উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

অনুষ্ঠানে এমপি আবদুল মান্নান বলেন, “এই তিনটি রাস্তার নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করা হবে। এতে এলাকার মানুষের যাতায়াতে আমূল পরিবর্তন আসবে এবং গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।”

তিনি আরও বলেন, সড়কগুলো নির্মিত হলে স্কুল-কলেজের শিক্ষার্থীদের যাতায়াত সহজ হবে। পাশাপাশি কৃষকেরা তাঁদের উৎপাদিত কৃষিপণ্য উপজেলা সদরে সহজে পরিবহন করতে পারবেন। উন্নত যোগাযোগব্যবস্থা স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল করবে বলেও আশা প্রকাশ করেন নবীনগরের এই শীর্ষ নেতা।

রাজনীতি প্রসঙ্গে এমপি আবদুল মান্নান বলেন, গত নির্বাচনে ‘ফুটবল’ ও ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করা হয়েছে। বর্তমানে তাঁর উন্নয়নমূলক কাজকে বিতর্কিত করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি। সাংসদ এর দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি খুলে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।

জামায়াতে ইসলামীর সমালোচনা করে তিনি আরও অভিযোগ করেন, দলটি ভারতের সঙ্গে যোগাযোগ ও বৈঠকের মাধ্যমে বর্তমান গণতান্ত্রিক সরকারকে বিব্রত করার চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

শিবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এস এম রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা প্রকৌশলী ফেরদৌস আলী, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ ও রহমত উল্লাহ, নবীনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার সোহেল, শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম আর মজিব, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহীন, আবুল কালাম আজাদ ও মঞ্জুরুল আলম মজনু, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক জাবেদুল ইসলাম, আসাদুজ্জামান বিপ্লব ও অনন্ত হীরাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সড়ক ও কালভার্ট নির্মাণকাজগুলো বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। কালভার্ট নির্মাণকাজে অর্থায়ন করছে নবীনগর উপজেলা পরিষদ।

ট্যাগ :
a>
লেখক সম্পর্কে তথ্য

Pial Riaz

জনপ্রিয়

ফুটবল-ধানের শীষের মতো এখন ভালো কাজ নিয়েও বিতর্কের চেষ্টা চলছে-এমপি আবদুল মান্নান

ফুটবল-ধানের শীষের মতো এখন ভালো কাজ নিয়েও বিতর্কের চেষ্টা চলছে-এমপি আবদুল মান্নান

প্রকাশের সময় ০৯:৪৭:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬