০৪:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
কর্মীর প্রতি ভালোবাসার মানবিক দৃষ্টান্ত

ফেসবুকে মৃত্যুর খবর দেখে জানাজায় ছুটে গেলেন এমপি আব্দুল মান্নান

দলের এক নিবেদিত কর্মীর মৃত্যুর খবর ফেসবুকে দেখেই তার জানাজায় ছুটে গেলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান। বিদ্যাকুট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও দীর্ঘদিনের দলীয় কর্মী হাবিবুর রহমান হাবিবের জানাজায় অংশ নিয়ে তার পরিবারের সদস্যদের সমবেদনা জানান তিনি।

শনিবার (৩ অক্টোবর) রাত ১০টায় অমর বহুমূরী উচ্চ বিদ্যালয় মাঠে হাবিবুর রহমান হাবিবের জানাজা অনুষ্ঠিত হয়। স্বজন, রাজনৈতিক সহকর্মী ও এলাকাবাসীর উপস্থিতিতে যখন তাকে শেষ বিদায় জানানোর প্রস্তুতি চলছিল, তখন সেখানে উপস্থিত হন এমপি আব্দুল মান্নান।

জানাজায় অংশ নেওয়ার পাশাপাশি তিনি মরহুমের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং শোকাহত স্বজনদের সান্ত্বনা দেন।

হাবিবুর রহমান হাবিবের স্মৃতিচারণ করে আব্দুল মান্নান বলেন, “হাবিবুর রহমান বিএনপির একজন একনিষ্ঠ ও নিবেদিত কর্মী ছিলেন। তিনি দলের জন্য আন্তরিকভাবে কাজ করেছেন। বিদ্যাকুট ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্বও পালন করেছেন। তার মৃত্যুতে বিএনপি একজন নিবেদিত কর্মীকে হারালো।”

তিনি বলেন, দীর্ঘদিন একসঙ্গে রাজনৈতিক পথচলার মধ্য দিয়ে নেতাকর্মীদের মধ্যে রাজনৈতিক সম্পর্কের পাশাপাশি আত্মিক সম্পর্কও তৈরি হয়। হাবিবুর রহমানের মৃত্যু দল, সহকর্মী ও পরিবারের জন্য গভীর বেদনার।

জানাজা শেষে তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

হাবিবুর রহমান হাবিবের মৃত্যুতে বিদ্যাকুট ইউনিয়নসহ নবীনগরের রাজনৈতিক সহকর্মী, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই তার দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড স্মরণ করে শোক প্রকাশ করেছেন।

ট্যাগ :
a>
লেখক সম্পর্কে তথ্য

Pial Riaz

গুলি, ককটেল, ভাঙচুরে তছনছ নবীনগর চরলাপাং

কর্মীর প্রতি ভালোবাসার মানবিক দৃষ্টান্ত

ফেসবুকে মৃত্যুর খবর দেখে জানাজায় ছুটে গেলেন এমপি আব্দুল মান্নান

প্রকাশের সময় ০৭:৫৫:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬