১১:১৯ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বেকারত্ব দূরীকরণে কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার: এমপি আব্দুল মান্নান

“দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
রবিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য যুব র‍্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ৫ (নবীনগর) আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল মান্নান। এসময় তিনি বলেন, নবীনগরের যুবসমাজকে দক্ষ ও কর্মমুখী মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে একটি যুব প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের বিষয়ে তিনি প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছেন। তিনি বলেন, বর্তমান সরকার যুবকদের দক্ষতা বৃদ্ধি ও আন্তর্জাতিক শ্রমবাজারে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে বিভিন্ন বিদেশি ভাষা শিক্ষার ওপর গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে জাপানি ভাষা শিক্ষার ক্ষেত্রেও গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে বিদেশে কর্মরত অবস্থায় ভাষাগত প্রতিবন্ধকতার মুখে পড়তে না হয়। পাশাপাশি নবীনগরে একটি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও ব্যবহারিক জ্ঞান অর্জন করে নিজেদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবে। ফলে শিক্ষিত যুবকদের বেকারত্ব কমিয়ে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ছালাহ উদ্দিন ভূঞা।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি গোলাম হোসেন খান টিটু, উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসরাফ হোসেন রাজু ও দেলোয়ার হোসেন সোহেল, নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি হাসিবুল হাদিস শাহীন, সাংগঠনিক সম্পাদক মো. শুকুর খান, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোলসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় যুবসমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দেশের উন্নয়ন কর্মকাণ্ডে যুবকদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

ট্যাগ :
a>
লেখক সম্পর্কে তথ্য

Pial Riaz

বেকারত্ব দূরীকরণে কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার: এমপি আব্দুল মান্নান

বেকারত্ব দূরীকরণে কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার: এমপি আব্দুল মান্নান

প্রকাশের সময় ০৫:১৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬