০৭:২৩ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে বিনামূল্যে ঠোঁট ও তালুকাটা সার্জারি ক্যাম্প সম্পন্ন, স্বাভাবিক জীবনের সুযোগ পেল ৩০ শিশু

জন্মগত ঠোঁট ও তালুকাটা সমস্যায় আক্রান্ত ৩০ শিশুর বিনামূল্যে অস্ত্রোপচারের মাধ্যমে মানবিক সেবার দৃষ্টান্ত স্থাপন করেছে ডিজেবিলিটি কেয়ার ফাউন্ডেশন (DCF) ও লায়ন্স ক্লাব অব চিটাগাং লিবার্টিসহ সংশ্লিষ্ট সংগঠনগুলো। দুই দিনব্যাপী এ সার্জারি ক্যাম্পের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুরা উন্নত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পেয়েছে। এতে স্বস্তি ফিরেছে শিশুদের অভিভাবকদের মনে।

২৩ ও ২৪ অক্টোবর চট্টগ্রাম নগরের আগ্রাবাদস্থ ইসলামী ব্যাংক হাসপাতালে এ বিশেষ সার্জারি ক্যাম্প অনুষ্ঠিত হয়। ‘অঙ্গীকার’ সেবা কার্যক্রমের অংশ হিসেবে ডিজেবিলিটি কেয়ার ফাউন্ডেশন (DCF) ও লায়ন্স ডিজেবিলিটি কেয়ারের (LDC) যৌথ উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং লিবার্টির সহযোগিতায় আয়োজিত এ কার্যক্রমে আর্থিক সহযোগিতা দেয় ‘ক্লেফট বাংলাদেশ’ (Cleft Bangladesh)।

ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের ফার্স্ট ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ। বিশেষ অতিথি ছিলেন ক্যাবিনেট সেক্রেটারি লায়ন বেলাল উদ্দিন চৌধুরী এমজেএফ এবং লিও লায়ন কো-অর্ডিনেটর লায়ন মো. লোকমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব চিটাগাং লিবার্টির ক্লাব প্রেসিডেন্ট লায়ন মো. শরিফুল ইসলাম। সঞ্চালনা করেন ক্লাবটির সেক্রেটারি লায়ন রিদওয়ানুল করিম রঞ্জু।

এ সময় আরও উপস্থিত ছিলেন লায়ন্স জেলার রিজিওনাল চেয়ারপারসন (হেডকোয়ার্টার অ্যাডমিন) লায়ন কাজী আলী আকবর জাসেদ, রিজিওনাল চেয়ারপারসন লায়ন কাজী আশেক ই ওয়াহেদ, লায়ন নুর মোহাম্মদ মানিক, ভাইস প্রেসিডেন্ট লায়ন ডা. ফরহাদুল হক, লায়ন মো. ফজলুল হক, লায়ন মুহাম্মদ আসাদ উল্ল্যাহ, লায়ন আমিনুর রহমান কাল্টু, লায়ন শেখ মো. আহসান, লায়ন কাজী তারেক মঈনুদ্দিনসহ লায়ন্স ও লিও জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ক্যাম্পে সার্জারি টিমের নেতৃত্ব দেন ঢাকা থেকে আগত প্রখ্যাত প্লাস্টিক সার্জন অধ্যাপক ডা. মো. কামরুজ্জামান। বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে বাছাইকৃত ৩৫ জন সুবিধাবঞ্চিত শিশুর মধ্য থেকে ৩০ জনের অস্ত্রোপচারের ব্যবস্থা করা হয়। পাশাপাশি শিশুদের প্রয়োজনীয় ওষুধসামগ্রীও বিনামূল্যে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।

এ মানবিক কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধান ও সমন্বয়ে ছিলেন ডিজেবিলিটি কেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন কাজী আলী আকবর জাসেদ, সেক্রেটারি লায়ন ডা. ফরহাদুল হক এবং জয়েন্ট ট্রেজারার জাফর উদ্দিনসহ সংশ্লিষ্টরা।

আয়োজকরা জানান, জন্মগত ঠোঁট ও তালুকাটা সমস্যায় আক্রান্ত শিশুদের অনেকেই সামাজিক অবহেলা, বৈষম্য ও মানসিক কষ্টের শিকার হয়। যথাযথ সময়ে চিকিৎসা ও অস্ত্রোপচারের মাধ্যমে এসব শিশুর জীবনযাত্রার মান উন্নত করা সম্ভব। তাদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি স্বাভাবিকভাবে কথা বলা ও সামাজিকভাবে মিশতে সহায়তা করে প্রয়োজনীয় চিকিৎসা।

তারা আরও জানান, চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশন ও লায়ন্স ক্লাবের স্থায়ী সেবা কার্যক্রমের আওতায় ডিজেবিলিটি কেয়ার ফাউন্ডেশন (DCF), লায়ন্স ডিজেবিলিটি কেয়ার (LDC), ক্লেফট বাংলাদেশ এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং লিবার্টির সহযোগিতায় অসচ্ছল পরিবারের শিশুদের জন্য নিয়মিত এ ধরনের চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

চট্টগ্রাম বিভাগসহ আশপাশের এলাকার অসচ্ছল পরিবারের অভিভাবকদের পরবর্তী ক্যাম্পে চিকিৎসাসেবা গ্রহণের জন্য আগ্রাবাদ ইসলামী ব্যাংক হাসপাতালে যোগাযোগ করতে অথবা ০১৪৪১৬৬৭৬৭২ নম্বরে ফোন করতে অনুরোধ জানিয়েছেন আয়োজকরা।

মানবিক এ উদ্যোগের মাধ্যমে ৩০ শিশুর চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি অসচ্ছল পরিবারের পাশে দাঁড়ানোর একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছেন সংশ্লিষ্ট সংগঠনগুলোর নেতৃবৃন্দ।

ট্যাগ :
a>
লেখক সম্পর্কে তথ্য

Pial Riaz

জনপ্রিয়

চট্টগ্রামে বিনামূল্যে ঠোঁট ও তালুকাটা সার্জারি ক্যাম্প সম্পন্ন, স্বাভাবিক জীবনের সুযোগ পেল ৩০ শিশু

চট্টগ্রামে বিনামূল্যে ঠোঁট ও তালুকাটা সার্জারি ক্যাম্প সম্পন্ন, স্বাভাবিক জীবনের সুযোগ পেল ৩০ শিশু

প্রকাশের সময় ০১:১৬:৩২ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬