ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ঐতিহ্যবাহী শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ এবং শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে নবগঠিত এডহক কমিটির উদ্যোগে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি মনজুরুল আলম মজনুর সভাপতিত্বে এবং কমিটির সদস্য সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসাইন কবিরের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অন্যতম সদস্য মাসুদুর রহমান মাসুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম আর মুজিব, সুরসম্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজের অধ্যক্ষ এস এম রেজাউল কবির, জেলা যুবদল নেতা মাহাবুবুর রহমান এবং নবীনগর উপজেলা শ্রমিকদলের সদস্য সচিব শাহআলম বেপারী। এ ছাড়া স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ সভায় অংশ নেন।
সভায় উপস্থিত ছিলেন এস এম আব্দুর রৌফ, শাহাজাহান মাস্টার, আব্দুল হক, ইদ্রিস মাস্টার, রোকন উদ্দিন, হাজী মোহাম্মদ লিটন মেম্বার, সাদেক মোল্লা, যুবদল নেতা মোহাম্মদ শাহেদ মিয়া, অভিভাবক প্রতিনিধি আবুল ফায়েজ, শিক্ষক প্রতিনিধি মৃনাল কান্তি সরকার, আশরাফ হোসেন আকছির, অধ্যাপক মুসলিম মিয়া, হোসেন খান, সুবুজ মিয়া, জাকির হোসেন, সাবেক যুবদল নেতা শাহীন রেজা, এনামুল হক সেন্টু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ডা. মাহফুজুর রহমান রুবেল, সদস্য সচিব শহীদ মিয়া, জুয়েল মৃধা, স্বপ্নন মেম্বার, মুশির্দ মেম্বার, বাবুল সর্দার, আহাদ মেম্বার, জিল্লুর রহমান, মোবারক হোসেন, যুবদল নেতা শেখ শাহীন ও মোহাম্মদ রনি মিয়া।
এ ছাড়া নূরনগর প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক হেদায়েত উল্লাহ, সাধারণ সম্পাদক সাংবাদিক জুয়েল রানা, সাংবাদিক খাইরুল এনাম, তৌফিক এলাহী, যুবদল নেতা সেলিম মোল্লা, হারেছ মিয়া, কামাল মিয়া, ইকবাল হোসেন, খুরশিদুল আলম, মোফাজ্জল হোসেন, যুবদল সদস্য সাইফুল ইসলাম সজীব এবং ছাত্রদল নেতা আবুল ফায়েজ, শরীফ মিয়া, মোহাম্মদ বাবু, মোহাম্মদ কামরুল ও খাইরুলসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা, পাঠদানের পরিবেশ উন্নত করা এবং শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে পারস্পরিক সমন্বয় জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং বিদ্যালয় পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের শিক্ষায় সীমাবদ্ধ না রেখে নৈতিকতা, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে হবে। এ জন্য নিয়মিত পাঠদান নিশ্চিত করার পাশাপাশি বিদ্যালয়ে সুশৃঙ্খল, মানসম্মত ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করা, পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানো এবং শিক্ষার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে অভিভাবকদের সচেতন ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের অনুপস্থিতির কারণ চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং বিদ্যালয়ের সার্বিক কার্যক্রমে শিক্ষক-অভিভাবকদের মধ্যে নিয়মিত যোগাযোগ বজায় রাখার ওপর গুরুত্ব দেন তাঁরা।
সভাপতির বক্তব্যে মনজুরুল আলম মজনু বলেন, “শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ এবং একটি সুন্দর শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে আমরা সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। এ ক্ষেত্রে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বিদ্যালয়টিকে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”
তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করেন।
প্রতিবেদকের নাম 





















