০৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরের উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে: এমপি আব্দুল মান্নান

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য এডভোকেট মো. আবদুল মান্নান বলেছেন, নবীনগরের উন্নয়নে আগামীতে যা যা করা প্রয়োজন, সেগুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে করা হবে। এজন্য সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীরগাঁও দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪) প্রকল্পের আওতায় অতিরিক্ত শ্রেণিকক্ষ নির্মাণ কাজের শুভ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

এমপি আবদুল মান্নান বলেন, “আড়াইহাজার টু নবীনগর সড়ক আগামীকাল উদ্বোধন করা হবে। সকলে আন্তরিকভাবে সহযোগিতা করুন। নবীনগরের উন্নয়নে আগামীতে যা যা করা প্রয়োজন, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেগুলো করা হবে।”

তিনি বলেন, শিক্ষা, যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নসহ নবীনগরের মানুষের প্রয়োজনীয় বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে কাজ করা হবে। এলাকার উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে জনপ্রতিনিধি, প্রশাসন ও স্থানীয় জনগণের সম্মিলিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এদিন এমপি আবদুল মান্নান বীরগাঁও দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অতিরিক্ত শ্রেণিকক্ষ নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পিইডিপি-৪ প্রকল্পের আওতায় নির্মাণ কাজটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ওমরাহান ইন্টারন্যাশনাল, কসবা, ব্রাহ্মণবাড়িয়া।

এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য মাসুদুর রহমান মাসুদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, বীরগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সেলিম খান, কৃষ্ণনগর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, আল-আরাবিয়ানের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট ব্যবসায়ী হামজা সরকার, বীরগাঁও স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মতিন, বীরগাঁও স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক কবির হোসেন, বীরগাঁও স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোজাম্মেল হক, বীরগাঁও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বাবলু, বিশিষ্ট বিএনপি নেতা ইউসুফ মেম্বার, বীরগাঁও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান এবং বীরগাঁও ইউনিয়ন ছাত্রদলের অন্যতম নেতা শামিম হোসেন ও রাহিম।

আলোচনা সভায় বক্তারা বলেন, অতিরিক্ত শ্রেণিকক্ষ নির্মাণের ফলে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ সংকট কমবে এবং শিক্ষার্থীদের পাঠদানের জন্য আরও সুন্দর ও উপযোগী পরিবেশ তৈরি হবে। প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে এ ধরনের অবকাঠামোগত উন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগ :
a>
লেখক সম্পর্কে তথ্য

Weekly Nabinagar

নবীনগরের উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে: এমপি আব্দুল মান্নান

নবীনগরের উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে: এমপি আব্দুল মান্নান

প্রকাশের সময় ১০:১৮:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬