ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান বলেছেন, নবীনগরে কোনো চাঁদাবাজি নেই, ভবিষ্যতেও থাকবে না। আমি বলতে পারি, বিএনপির কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নন। তবে দলের কোনো নেতাকর্মী অপকর্ম কিংবা চাঁদাবাজির সঙ্গে জড়িত হলে কাউকে ছাড় দেওয়া হবে না।
তিনি নেতাকর্মীদের সতর্ক করে বলেন, আপনারা এমন কোনো কাজ করবেন না, যাতে আমাদের দলের ক্ষতি হয়। আমাদের বিরোধী দলকে কোনো সুযোগ দেবেন না। তারা সেই সুযোগ কাজে লাগানোর চেষ্টা করবে। আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন ট্যাগ দিয়ে মিথ্যা ও ভুল তথ্য প্রচার করে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।
উপজেলাবাসীর উদ্দেশে জনপ্রিয় এই নেতা বলেন, নবীনগরে কোনো ধরনের চাঁদাবাজি বরদাশত করা হবে না। কেউ চাঁদাবাজি কিংবা অন্য কোনো অপকর্মে জড়িত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নবীনগর উপজেলা যুবদল ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে নবীনগর মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আসাদুজ্জামানের সভাপতিত্বে এবং যুবদলের সদস্যসচিব হাজী আবু কাউসারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহসভাপতি মো. মলাই মিয়া, জাসাস কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. লিয়াকত আলী, জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ, মো. রহমতুল্লাহ, উপজেলা বিএনপির সহসভাপতি গোলাম হোসেন খান টিটু, সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, মোহাম্মদ দেলোয়ার হোসেন সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহিন, আবুল কালাম আজাদ।
এ ছাড়া উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র সভাপতি হাসিবুল হাদিস শাহিন, সাংগঠনিক সম্পাদক মো. শুকুর খান, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক কামাল হোসেন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক তাজুল ইসলাম মনা, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইদ্রিস,উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক জাবেদুল ইসলাম।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা যুবদল নেতা মো. মনজুরুল আলম মজন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রাশেদুল হক কাজী সুমন, পৌর যুবদলের সাবেক সদস্যসচিব ইমাম হোসেন অনিকসহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রতিবেদকের নাম 


















