০৪:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে সার ডিলার নিয়োগ ঘিরে বিতর্ক, এমপি মান্নানকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশের সময় ১১:২১:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • ৫২ সময় ভিউ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় নতুন সার ডিলার নিয়োগকে কেন্দ্র করে আলোচনা-সমালোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে। এ নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে জড়িয়ে প্রশ্নবিদ্ধ করার পায়তারা চলছে। তবে উপজেলা কৃষি কর্মকর্তার দাবি, সার ডিলার নিয়োগ প্রক্রিয়ায় স্থানীয় সংসদ সদস্যের কোনো তদারকি বা সম্পৃক্ততা ছিল না।

জানাযায়, ২১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ২২ জন নতুন সার ডিলার নিয়োগের বিপরীতে ১৭৩টি আবেদন জমা পড়ে। আবেদনগুলো প্রথমে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির মাধ্যমে সরেজমিনে যাচাই-বাছাই করা হয়। পরে যোগ্য প্রার্থীদের তালিকা জেলা সার ও বীজ মনিটরিং কমিটির কাছে পাঠানো হয়।

জেলা কমিটি প্রতিটি ডিলার ইউনিটের বিপরীতে অগ্রাধিকার ভিত্তিতে তিনজন করে মোট ৬৩ জন যোগ্য প্রার্থীর নাম কৃষি মন্ত্রণালয়ে প্রেরণ করে। মন্ত্রণালয় পর্যায়ে অধিকতর যাচাই-বাছাই ও বিশ্লেষণের পর গত ৭ অক্টোবর সারা দেশের অন্যান্য এলাকার মতো নবীনগরেও ২২ জনকে প্রাথমিকভাবে তিন মাসের জন্য সার ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়।

উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, প্রাথমিকভাবে নিয়োগপ্রাপ্ত ডিলারদের কার্যক্রম তিন মাস পর্যবেক্ষণ করা হবে। তাঁদের কার্যক্রম সন্তোষজনক হলে পরবর্তী সময়ে স্থায়ী নিয়োগের বিষয়টি বিবেচনা করা হবে।

ডিলার নির্বাচনের ক্ষেত্রে গুদামের আয়তন ও সার সংরক্ষণের সক্ষমতা, ব্যাংক সচ্ছলতা সনদ, আয়কর সনদ, বৈধ ট্রেড লাইসেন্স, ফৌজদারি মামলাসংক্রান্ত তথ্য এবং সংশ্লিষ্ট ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হওয়ার বিষয়সহ বিভিন্ন শর্ত যাচাই-বাছাই করা হয়েছে ।

এদিকে সার ডিলার নিয়োগ ও সার বিতরণসংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৬ অনুযায়ী একই পরিবারের একাধিক সদস্যের নামে ডিলারশিপ রাখার সুযোগ সীমিত করা হয়েছে। ফলে আগে থেকে নিয়োজিত বিসিআইসি ও বিএডিসির সার ডিলারদের ক্ষেত্রেও নতুন নীতিমালার শর্ত প্রযোজ্য হয়েছে।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, ‘সার ডিলার নিয়োগের বিষয়ে স্থানীয় সংসদ সদস্য কোনো তদারকি করেননি।’তিনি আরও জানান, নবীনগর উপজেলায় আগে থেকেই ২৬ জন বিসিআইসি ও ১৯ জন বিএডিসি সার ডিলার রয়েছেন। তাঁদের পাশাপাশি নতুন করে আরও ২২ জন সার ডিলার নিয়োগ পেয়েছেন। নতুন সমন্বিত নীতিমালায় বিসিআইসি ও বিএডিসির পৃথক পরিচয়ের পরিবর্তে সব ডিলারকে সরকারি নিবন্ধনকৃত সার ডিলার হিসেবে বিবেচনা করার বিধান রয়েছে।

ট্যাগ :
a>
লেখক সম্পর্কে তথ্য

Weekly Nabinagar

জনপ্রিয়

মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে ভূমিকা রাখছেন চেয়ারম্যান প্রার্থী ওবায়েদ উল্লাহ অবিদ

নবীনগরে সার ডিলার নিয়োগ ঘিরে বিতর্ক, এমপি মান্নানকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা

প্রকাশের সময় ১১:২১:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬