০৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সততা, আদর্শ ও মানবিকতায় স্মরণীয় হয়ে থাকবেন রফিকুল হোসেন-এমপি আব্দুল মান্নান

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান ‘প্রজন্ম তিতাস’-এর উদ্যোগে প্রয়াত অ্যাডভোকেট রফিকুল হোসেনের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে আয়েশা আমজাদ টাওয়ারের মিলনায়তনে এ স্মরণসভার আয়োজন করা হয়।

স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “রফিক ভাই ছিলেন একজন শত মনের মানুষ । মানুষ পৃথিবী থেকে চলে যায়, কিন্তু রেখে যায় তার কর্ম ও আদর্শ। আমরা রফিক ভাইকে হারিয়েছি। তাঁর মৃত্যুতে যে শূন্যতা তৈরি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। আমি তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি।”

বীর মুক্তিযোদ্ধা, উদ্ভিদতত্ত্ববিদ ও প্রজন্ম তিতাসের সভাপতি নুরুল আমিন কাউসারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আক্তার হোসেন সাঈদ, নাট্যাভিনেতা ও প্রজন্ম তিতাসের সাধারণ সম্পাদক ইকবাল সাথী, প্রয়াতের সহপাঠী রিক্তা রাণী দেবী, অধ্যাপক আব্দুল হাফেজ, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু কামাল খন্দকার, নাট্যব্যক্তিত্ব আব্দুল ওয়াদুদ, প্রয়াতের পরিবারের পক্ষে নাজনীন বীথি এবং প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তিসহ স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।

স্মরণসভাটি সঞ্চালনা করেন সাপ্তাহিক নবীনগর পত্রিকার প্রকাশক ও সম্পাদক আব্বাস উদ্দিন হেলাল।

বক্তারা তাঁদের বক্তব্যে অ্যাডভোকেট রফিকুল হোসেনের বর্ণাঢ্য জীবন, কর্মময় পথচলা এবং সমাজ ও সংস্কৃতিতে তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, তিনি ছিলেন একজন সৎ, আদর্শবান, নম্র, ভদ্র ও বিনয়ী মানুষ। ব্যক্তিজীবনে তাঁর সততা, মানবিকতা ও আদর্শ তাঁকে সবার কাছে শ্রদ্ধার পাত্র করে তুলেছিল।

বক্তারা আরও বলেন, মানুষের জীবনের প্রকৃত সার্থকতা তাঁর কর্মের মধ্যেই নিহিত। অ্যাডভোকেট রফিকুল হোসেন তাঁর কর্ম ও আদর্শের মধ্য দিয়ে নবীনগরের মানুষের হৃদয়ে দীর্ঘদিন বেঁচে থাকবেন।

ট্যাগ :
a>
লেখক সম্পর্কে তথ্য

Pial Riaz

সততা, আদর্শ ও মানবিকতায় স্মরণীয় হয়ে থাকবেন রফিকুল হোসেন-এমপি আব্দুল মান্নান

সততা, আদর্শ ও মানবিকতায় স্মরণীয় হয়ে থাকবেন রফিকুল হোসেন-এমপি আব্দুল মান্নান

প্রকাশের সময় ১২:৪৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬