০৪:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় পর্যায়ে ১২টি পুরস্কারে উজ্জ্বল নবীনগরের হাফেজরা

ব্রাক্ষণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার নারায়ণপুরে অবস্থিত মারকাজুত তাজভীদ ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ের হিফজুল কোরআন প্রতিযোগিতায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে। হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত ৩১তম জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানসহ বিভিন্ন বিভাগে মোট ১২টি পুরস্কার অর্জন করেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এ ছাড়া হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় জেলার অন্যান্য মাদরাসার প্রতিযোগীদের পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করেছে তারা।

একই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এমন ধারাবাহিক সাফল্যে শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।

প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন হাফেজ মো. আশরাফুল ইসলাম। তিনি উপজেলার বাশারুক গ্রামের মোহাম্মদ কবির মিয়ার ছেলে। দ্বিতীয় স্থান অর্জন করেছেন নারায়ণপুর গ্রামের মো. ফারদুল হক মৃধার ছেলে হাফেজ মো. ফাহিম মৃধা। তৃতীয় স্থান অর্জন করেছেন বাশারুক গ্রামের মো. ইমাম হোসেনের ছেলে হাফেজ মো. হোসাইন। এ ছাড়া চতুর্থ স্থান অর্জন করেছেন একই গ্রামের মো. আমির হোসেনের ছেলে হাফেজ মো. আহসানুল্লাহ।

প্রথম থেকে চতুর্থ স্থান অর্জনকারী শিক্ষার্থীদের সাফল্যের পাশাপাশি বিভিন্ন বিভাগে আরও পুরস্কার অর্জন করেছে মাদরাসাটির শিক্ষার্থীরা। সব মিলিয়ে ১২টি পুরস্কার অর্জনের মধ্য দিয়ে প্রতিযোগিতায় নিজেদের দক্ষতা ও যোগ্যতার স্বাক্ষর রেখেছে প্রতিষ্ঠানটি।

মাদরাসার প্রধান পরিচালক হাফেজ মাওলানা মনির হোসাইন শিক্ষার্থীদের এ সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি শিক্ষার্থীরা যেন ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও বড় সাফল্য অর্জন করতে পারে, সে জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।

ট্যাগ :
a>
লেখক সম্পর্কে তথ্য

Pial Riaz

জনপ্রিয়

জাতীয় পর্যায়ে ১২টি পুরস্কারে উজ্জ্বল নবীনগরের হাফেজরা

জাতীয় পর্যায়ে ১২টি পুরস্কারে উজ্জ্বল নবীনগরের হাফেজরা

প্রকাশের সময় ০৩:০১:২০ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬