০৪:১৮ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কোরআনের পাখিদের সঙ্গে হৃদ্যতাপূর্ণ সময় কাটালেন এমপি আব্দুল মান্নান

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাটঘর ইসলামিয়া হাফিজিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শন করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান।

আজ শুক্রবার সকালে মাদ্রাসাটি পরিদর্শনে গিয়ে তিনি কোরআনের শিক্ষার্থীদের সঙ্গে হৃদ্যতাপূর্ণ সময় কাটান। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের পড়াশোনা ও সার্বিক খোঁজখবর নেন তিনি। মাদ্রাসার বিভিন্ন অংশ ঘুরে দেখার পাশাপাশি প্রতিষ্ঠানটির চলমান উন্নয়ন কার্যক্রম সম্পর্কেও খোঁজ নেন এমপি আব্দুল মান্নান।

শিক্ষক ও সংশ্লিষ্টদের কাছ থেকে মাদ্রাসার বিভিন্ন সমস্যা ও প্রয়োজনের কথা শোনেন এবং উন্নয়নসংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেন। কোরআনের শিক্ষার্থীদের সঙ্গে তাঁর আন্তরিক কথোপকথন ও সময় কাটানোর মধ্য দিয়ে মাদ্রাসায় এক হৃদ্যতাপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।

ট্যাগ :
a>
লেখক সম্পর্কে তথ্য

Pial Riaz

কোরআনের পাখিদের সঙ্গে হৃদ্যতাপূর্ণ সময় কাটালেন এমপি আব্দুল মান্নান

কোরআনের পাখিদের সঙ্গে হৃদ্যতাপূর্ণ সময় কাটালেন এমপি আব্দুল মান্নান

প্রকাশের সময় ০৯:৫৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬