০৪:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাছের চাহিদা মিটিয়ে রপ্তানির পরিকল্পনা: এমপি আব্দুল মান্নান

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ২০২৬-২০২৭ অর্থবছরে রাজস্ব খাতের অর্থায়নে জলাভূমি, বর্ষা-প্লাবিত ধানক্ষেত, প্লাবনভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুর, নবীনগর আদালতের পুকুর এবং তিতাস নদীসংলগ্ন বর্ষা-প্লাবিত ধানক্ষেত ও প্লাবনভূমিতে পোনামাছ অবমুক্ত করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবদুল মান্নান।

এ সময় এমপি আবদুল মান্নান বলেন, “নবীনগরের জলাশয় ও প্লাবনভূমিগুলোকে পরিকল্পিতভাবে কাজে লাগিয়ে মাছের উৎপাদন আরও বাড়াতে হবে। প্রথমে আমাদের লক্ষ্য হবে উপজেলার মানুষের মাছের চাহিদা পূরণ করা। পাশাপাশি ভবিষ্যতে নবীনগর থেকে মাছ রপ্তানি করার পরিকল্পনাও রয়েছে।”

তিনি বলেন, মাছের উৎপাদন বাড়াতে হলে জলাশয় সংরক্ষণ, নিয়মিত পোনা অবমুক্তকরণ এবং মাছ চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। প্রাকৃতিক জলাভূমি ও প্লাবনভূমিকে মাছের প্রজনন ও উৎপাদনের উপযোগী রাখতে সংশ্লিষ্ট দপ্তর ও স্থানীয় জনগণকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সংশ্লিষ্টরা জানান, প্রাকৃতিক জলাভূমি ও প্লাবনভূমিতে পোনামাছ অবমুক্তের মাধ্যমে দেশীয় মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধি, জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ এবং স্থানীয় মানুষের মাছের চাহিদা পূরণে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে মাছের উৎপাদন বাড়লে ভবিষ্যতে বাণিজ্যিকভাবে মাছ উৎপাদন ও রপ্তানির সুযোগও তৈরি হতে পারে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা, উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান, উপজেলা বিএনপির সহসভাপতি গোলাম হোসেন খান টিটু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসরাফ হোসেন রাজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সুক্কুর খান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান দুলাল, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাসার, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক রাসেদুল হক কাজী সুমন, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক অনন্ত হীরা, মনির হোসেন, গোলাম হোসেন সজিব, স্বপনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ট্যাগ :
a>
লেখক সম্পর্কে তথ্য

Weekly Nabinagar

মাছের চাহিদা মিটিয়ে রপ্তানির পরিকল্পনা: এমপি আব্দুল মান্নান

মাছের চাহিদা মিটিয়ে রপ্তানির পরিকল্পনা: এমপি আব্দুল মান্নান

প্রকাশের সময় ১১:২০:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬