০৩:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কিস্তি সংগ্রহ শেষে ফেরার পথে হামলা, ব্যাংক কর্মকর্তার পৌনে দুই লাখ টাকা খোয়া

গ্রাহকদের কাছ থেকে কিস্তির টাকা সংগ্রহ করে ব্যাংকে ফিরছিলেন গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা জসিম উদ্দিন। পথে তাকে ছুরিকাঘাত করে সঙ্গে থাকা ১ লাখ ৭৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রামে এ ঘটনা ঘটে।

আহত জসিম উদ্দিন গ্রামীণ ব্যাংকের শ্যামগ্রাম শাখায় সিনিয়র কেন্দ্র ব্যবস্থাপক হিসেবে কর্মরত। এ ঘটনায় তিনি শ্যামগ্রামের পশ্চিমপাড়ার আনোয়ার মিয়ার ছেলে সোহেল মিয়াকে (৩২) আসামি করে নবীনগর থানায় মামলা করেছেন।

জসিম উদ্দিনের অভিযোগ, দুপুর সাড়ে ১২টার দিকে শ্যামগ্রাম বাজারের পশ্চিম পাশে জজ মিয়ার বাড়িতে গ্রাহকদের কাছ থেকে কিস্তির টাকা সংগ্রহ করতে যান তিনি। সেখানে মোট ১ লাখ ৭৫ হাজার টাকা সংগ্রহ করে ব্যাংকে ফেরার পথে সোহেল তার ওপর হামলা চালান। ছুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করার পর সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নেন। মামলা করলে প্রাণে মেরে ফেলার হুমকিও দেন বলে অভিযোগ করেন তিনি। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

খবর পেয়ে গ্রামীণ ব্যাংকের কুমিল্লা জোনাল অফিসের প্রধান সানোয়ার হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। প্রকাশ্যে এমন হামলার ঘটনায় উদ্বেগ জানিয়ে সানোয়ার হোসেন বলেন, ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত করে টাকা ছিনিয়ে নেওয়ার সময় অভিযুক্তের ভয়ে আশপাশের কেউ এগিয়ে আসেননি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।

শ্যামগ্রাম শাখার ব্যবস্থাপক রাকিবুল হাসান জানান, আহত কর্মকর্তা জসিম উদ্দিন বাদী হয়ে থানায় মামলা করেছেন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী জানান, মামলা নেওয়া হয়েছে। অভিযুক্ত সোহেলকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ। তাকে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে। ওসি আরও বলেন, সোহেলের উচ্ছৃঙ্খল আচরণ ও মাদকাসক্তির বিষয়ে পুলিশের কাছে তথ্য রয়েছে।

ট্যাগ :
a>
লেখক সম্পর্কে তথ্য

Pial Riaz

জনপ্রিয়

জাতীয় পর্যায়ে ১২টি পুরস্কারে উজ্জ্বল নবীনগরের হাফেজরা

কিস্তি সংগ্রহ শেষে ফেরার পথে হামলা, ব্যাংক কর্মকর্তার পৌনে দুই লাখ টাকা খোয়া

প্রকাশের সময় ০৪:৩৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬