০৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে মেয়র প্রার্থী ফারুক আহমেদের আবদার পূরণ করলেন এমপি আব্দুল মান্নান

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার ভোলাচাং কাজিমাবাদ (শালকান্দি) এলাকায় পাক বাবা হযরত হাসান শাহ ভক্ত মেয়ে তামসামার ৪৫তম ওরস মোবারক উপলক্ষে আলোচনা সভা ও বাউল গানের আসর অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রাতে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান। অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিলেন মো. নোমান চৌধুরী।

বাউল গানের আসরের উদ্বোধন করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী ফারুক আহমেদ। এ সময় তিনি শালকান্দি গ্রামের সঙ্গে নবীনগর শহরের যোগাযোগের একমাত্র সেতুটি নির্মাণের দাবি জানান। সেতুটি নির্মাণ হলে এলাকার মানুষের দীর্ঘদিনের যোগাযোগ দুর্ভোগ কমার পাশাপাশি জীবনযাত্রার মান উন্নত হবে বলে তিনি উল্লেখ করেন।

মেয়র প্রার্থী ফারুক আহমেদের আবেদনের পরিপ্রেক্ষিতে এমপি আব্দুল মান্নান সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করে দ্রুত সেতু ও রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

এ সময় এমপি আব্দুল মান্নান বলেন, “এই গ্রামটি সবদিক দিয়ে নদী দ্বারা উপজেলার অন্যান্য এলাকার সঙ্গে বিচ্ছিন্ন। আমি চেষ্টা করছি, এই সেতুটি যেন দ্রুত নির্মাণ করা যায়।”

দেশের চলমান পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের গণতান্ত্রিক সরকার নির্বাচিত হওয়ার পর ইরান-ইসরায়েল যুদ্ধের কারণে আমদানি ব্যাহত হচ্ছে। এ কারণে বিদ্যুতের কিছুটা সংকট হচ্ছে। অল্প কিছুদিনের মধ্যেই এই সমস্যার সমাধান হবে। তাই আপনারা সরকারকে সহযোগিতা করুন।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. হরমুজ সর্দার। উপজেলা যুবদল নেতা মনজুরুল আলম মজনুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য রহমতউল্লাহ, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব কাওসার আহমেদ, মোনাব্বের হোসেন, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল তন্ময়, যুবদল নেতা রুবেল, মাসুম, জুয়েল মৃধা ও শাহার আলী এবং শ্রমিক দল নেতা রুবেল মিয়া।

ওরস উপলক্ষে আয়োজিত বাউল গানের আসরে স্থানীয় ভক্ত-অনুরাগী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ট্যাগ :
a>
লেখক সম্পর্কে তথ্য

Weekly Nabinagar

নবীনগরে মেয়র প্রার্থী ফারুক আহমেদের আবদার পূরণ করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে মেয়র প্রার্থী ফারুক আহমেদের আবদার পূরণ করলেন এমপি আব্দুল মান্নান

প্রকাশের সময় ০৬:০০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬