১১:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সুষ্ঠু নির্বাচন যেসব প্যারামিটারের ওপর নির্ভর করে

  • প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময় ০৫:৫৭:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ১২৪ সময় ভিউ

গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচন কেবল ক্ষমতা বদলের একটি আনুষ্ঠানিক আয়োজন নয়। নির্বাচন রাষ্ট্র ও নাগরিকের মধ্যে আস্থার সবচেয়ে বড় পরীক্ষা। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া মানে শুধু ভোটের দিন শান্তি বজায় রাখা নয়, বরং দীর্ঘ সময়জুড়ে এমন একটি রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করা, যেখানে জনগণ নিশ্চিত থাকে যে, তাদের মতামত কোনোভাবে বিকৃত হবে না।

উন্নত গণতান্ত্রিক রাষ্ট্রগুলো এই কারণেই নির্বাচনকে একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে নয়, বরং ধারাবাহিক গণতান্ত্রিক প্রক্রিয়া হিসেবে দেখে—যার প্রতিটি ধাপে সুনির্দিষ্ট প্যারামিটার কার্যকর থাকে।

রাষ্ট্রবিজ্ঞানের তাত্ত্বিক আলোচনায় নির্বাচনকে বোঝার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি দিয়েছেন জোসেফ শুম্পেটার (Joseph Schumpeter)। তিনি গণতন্ত্রকে সংজ্ঞায়িত করেছেন এমন একটি ব্যবস্থা হিসেবে, যেখানে জনগণ প্রতিযোগিতামূলক নির্বাচনের মাধ্যমে শাসক বাছাই করে। এই তত্ত্ব বাস্তবে কার্যকর হতে হলে প্রতিযোগিতার পরিবেশটি হতে হয় বাস্তব ও অর্থবহ।

ট্যাগ :
a>
লেখক সম্পর্কে তথ্য

Weekly Nabinagar

জনপ্রিয়

হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার রক্ষায় ২৪ ঘণ্টা পাশে আছি: এমপি আব্দুল মান্নান

সুষ্ঠু নির্বাচন যেসব প্যারামিটারের ওপর নির্ভর করে

প্রকাশের সময় ০৫:৫৭:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬