ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ফতেহপুর কামালকান্ত গুরুচরণ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা।
গত ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বিদ্যালয় পরিদর্শকের স্বাক্ষরিত এক অনুমোদনপত্রে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
বোর্ডের অনুমোদিত কমিটিতে আবু হাসনাত আলমকে সভাপতি, বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সদস্য সচিব, মো. মাহবুব আলম পিপুকে শিক্ষক প্রতিনিধি এবং মো. খালেকুজ্জুর রহমানকে অভিভাবক প্রতিনিধি হিসেবে সদস্য করা হয়েছে।
অনুমোদনপত্রে উল্লেখ করা হয়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০২৪-এর ৬৪(১০) ধারা অনুযায়ী এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। স্মারকের তারিখ থেকে পরবর্তী ছয় মাসের জন্য এডহক কমিটি কার্যকর থাকবে।
এ ছাড়া এডহক কমিটির মেয়াদের মধ্যে বিধি মোতাবেক একটি নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।
অনুমোদনপত্রের অনুলিপি উপজেলা নির্বাহী অফিসার, জেলা শিক্ষা অফিসার এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছেও পাঠানো হয়েছে।
চৌধুরী মো. শরীফ উদ্দিন রনি 








