ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নে দীর্ঘদিন ধরে বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও কুয়েতপ্রবাসী সমাজসেবক ওবায়েদ উল্লাহ অবিদ। অসহায় মানুষের চিকিৎসা, দরিদ্র পরিবারের মেয়েদের বিয়ে, শিক্ষার্থীদের আর্থিক সহায়তা, ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন এবং বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগে সহযোগিতা করে আসছেন তিনি।
তাঁর সামাজিক কর্মকাণ্ডের মধ্যে উল্লেখযোগ্য একটি উদ্যোগ হলো প্রায় পাঁচ বছর আগে রতনপুর ইউনিয়ন পরিষদে একটি সোলার আইপিএস প্রদান। ইউনিয়ন পরিষদের বিদ্যুৎ-সংক্রান্ত সমস্যা মোকাবিলা ও নাগরিক সেবা কার্যক্রমে সহযোগিতার উদ্দেশ্যে নিজ উদ্যোগে এ সোলার আইপিএস প্রদান করেন তিনি।
প্রবাসে অবস্থান করেও নিজ এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ বজায় রেখে বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের মাধ্যমে জনকল্যাণমূলক কাজে অংশ নিচ্ছেন তিনি।
জানাযায়, ওবায়েদ উল্লাহ অবিদ ভিটিবিশাড়া প্রবাসী সংগঠনের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত। তিনি রতনপুর ইউনিয়নের একটি প্রবাসী মানবসেবামূলক সংগঠনের সাবেক সভাপতি ও প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া নবীনগর উপজেলা মানবতার ব্লাড ফাউন্ডেশনের সহসভাপতি, রুপশদী প্রবাসী সমাজকল্যাণ সংগঠনের উপদেষ্টা এবং কুয়েতস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন প্রবাসী সংগঠনের সদস্য হিসেবে তাঁর সম্পৃক্ততা রয়েছে।
মানবিক কর্মকাণ্ডের অংশ হিসেবে আর্থিকভাবে অসচ্ছল রোগীদের চিকিৎসায় সহযোগিতা, দরিদ্র পরিবারের মেয়েদের বিয়ের জন্য আর্থিক সহায়তা এবং অর্থের অভাবে সিজারিয়ান অপারেশন করাতে সমস্যায় পড়া অন্তঃসত্ত্বা নারীদের পাশে দাঁড়িয়েছেন । পাশাপাশি বাসস্থানসংকটে থাকা অসহায় পরিবারগুলোকেও বিভিন্ন সময়ে সহযোগিতা করেছেন।
শিক্ষার প্রসারেও তিনি বিভিন্ন উদ্যোগের সঙ্গে যুক্ত রয়েছেন। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনার ব্যয় নির্বাহে আর্থিক সহায়তা, শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন এবং শিক্ষাসামগ্রীসহ বিভিন্ন প্রয়োজন মেটাতে সহযোগিতা করেছেন। একই সঙ্গে মসজিদ, মাদ্রাসা ও অন্যান্য ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নমূলক কার্যক্রমেও তিনি সহায়তা দিয়েছেন।
সামাজিক উন্নয়নের ক্ষেত্রেও তাঁর বিভিন্ন উদ্যোগের কথা উঠে এসেছে। এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, বৃক্ষরোপণ, খেলাধুলা এবং সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সহযোগিতার পাশাপাশি তরুণ প্রজন্মকে গঠনমূলক কাজে সম্পৃক্ত করার বিভিন্ন উদ্যোগে অংশ নিয়েছেন তিনি।
এ ছাড়া শীত মৌসুমে অসহায় ও নিম্নআয়ের মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ, পবিত্র রমজান মাসে দরিদ্র পরিবারের মধ্যে ইফতারসামগ্রী প্রদান এবং বয়স্ক ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মতো মানবিক কার্যক্রমের সঙ্গেও তিনি সম্পৃক্ত রয়েছেন ।
সমাজসেবামূলক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি একাধিক সম্মাননা পেয়েছেন । এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলায় সমাজসেবায় বিশেষ অবদানের সম্মাননা, অসহায় মানুষের কল্যাণে কাজ করার স্বীকৃতি এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী ২০২৬ উপলক্ষে সমাজসেবায় অবদানের জন্য সম্মাননা পেয়েছেন তিনি।
এদিকে আসন্ন রতনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন ওবায়েদ উল্লাহ অবিদ। এরপর থেকে ইউনিয়নের রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য, ধর্মীয় প্রতিষ্ঠান ও নাগরিক সেবার উন্নয়নে গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন। পাশাপাশি দলমত ও শ্রেণি-পেশার পার্থক্য না করে ইউনিয়নের সব মানুষের কল্যাণে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
দীর্ঘদিনের সামাজিক কর্মকাণ্ডের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতেও রতনপুর ইউনিয়নের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার প্রত্যয় জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী ওবায়েদ উল্লাহ অবিদ।
ডেস্ক রিপোর্ট 















