০৪:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শিবপুরে জামায়াতের ‘সহযোগী সমাবেশ, চার পদে প্রার্থীর নাম ঘোষণা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ‘সহযোগী সমাবেশ-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে আসন্ন নির্বাচনে নবীনগর পৌরসভা, উপজেলা পরিষদ ও শিবপুর ইউনিয়ন পরিষদের বিভিন্ন পদে দলীয় প্রার্থী হিসেবে চারজনের নাম ঘোষণা করা হয়।
শনিবার (৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মাওলানা মোবারক হোসাইন।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মোবারক হোসাইন আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে নবীনগর পৌরসভার মেয়র পদে অ্যাডভোকেট শেখ মকবুল হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে মোস্তাফিজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান পদে অ্যাডভোকেট এ কে এম আশরাফুল আলম এবং শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মাওলানা ইদ্রিস মিয়ার নাম ঘোষণা করেন।
তিনি উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে ঘোষিত প্রার্থীদের পক্ষে সাংগঠনিকভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি প্রার্থীদের জন্য সাধারণ মানুষের দোয়া ও সমর্থন কামনা করেন।
সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলাম, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল বাতেন, নবীনগর উপজেলা জামায়াতের আমীর ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান, উপজেলা শাখার সেক্রেটারি খোরশেদুল ইসলাম খোকন, পৌর মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট শেখ মকবুল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট এ কে এম আশরাফুল আলম এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নবীনগর উপজেলা শাখার সভাপতি মাহিনুর রহমান মাহিন।

বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, সামাজিক দায়িত্ব, নৈতিক মূল্যবোধ এবং আসন্ন নির্বাচনসহ বিভিন্ন সমসাময়িক বিষয়ে বক্তব্য দেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবপুর ইউনিয়ন শাখার সভাপতি ও উপজেলা শাখার ওয়ার্ড ও কর্মসূচি সদস্য মো. সৈয়দ হোসাইনের সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন উপজেলা শাখার সাবেক সদস্য মাওলানা ইউনুস মিয়া ও শিবপুর ইউনিয়ন শাখার সেক্রেটারি রহিজ মিয়া।

এ সময় শিবপুর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি সজীব রানা, সাধারণ সম্পাদক অলিউল্লাহ, শিবপুর বাজার ব্যবসায়ী সংগঠনের সভাপতি মুসলেম উদ্দিন, সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সার্জেন্ট আব্দুর রহমানসহ জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পরে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে সমাবেশের সমাপ্তি ঘটে।

ট্যাগ :
a>
লেখক সম্পর্কে তথ্য

Pial Riaz

গুলি, ককটেল, ভাঙচুরে তছনছ নবীনগর চরলাপাং

শিবপুরে জামায়াতের ‘সহযোগী সমাবেশ, চার পদে প্রার্থীর নাম ঘোষণা

প্রকাশের সময় ০৮:৪৩:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬