০৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সায়েন্স ল্যাব মোড় থেকে সচিবালয়ের দিকে রওনা দিয়েছেন শিক্ষার্থীরা

উত্তরার বিএনএস সেন্টারের সামনের সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা

রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে সচিবালয়ের দিকে রওনা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলছেন, পূর্বঘোষণা অনুযায়ী তাঁরা আজ বুধবার ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি পালন করছেন।

আজ বুধবার বেলা আড়াইটার দিকে একদল শিক্ষার্থী সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করেন। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব হোসেন প্রথম আলোকে বলেন, বেলা ২টা ৩৫ মিনিটের দিকে ৫০-১০০ জন শিক্ষার্থী সায়েন্স ল্যাব মোড়ে আসেন। তাঁরা ১৫-২০ মিনিটের মতো সড়ক আটকে রাখেন। পরে তাঁরা সচিবালয়ের উদ্দেশে রওনা দেন।

বেলা সাড়ে তিনটার দিকে এই শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থান করছিলেন।

অন্যদিকে বেলা একটার পর শিক্ষার্থীরা রাজধানীর উত্তরার বিএনএস সেন্টারের সামনে জড়ো হতে শুরু করেন বলে প্রথম আলোকে নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপকমিশনার তারেক আহমেদ বেগ।

পরে শিক্ষার্থীরা সেখানে সড়ক অবরোধ করেন। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়া, পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ভুল ও প্রশ্নের মান নিয়ে ক্ষোভ জানিয়ে গতকাল মঙ্গলবার দিনভর ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, সড়ক অবরোধ ও সমাবেশ করেন শিক্ষার্থীরা। গতকাল রাত পৌনে ১০টার দিকে ঢাকায় একদল শিক্ষার্থী নতুন কর্মসূচি দিয়ে বিক্ষোভ শেষ করেন।

নতুন কর্মসূচি সম্পর্কে গতকাল শিক্ষার্থীরা বলেছিলেন, আজকের নির্ধারিত পরীক্ষা স্থগিত না করলে বেলা তিনটা থেকে ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি পালন করা হবে।

শিক্ষার্থীদের সম্পর্কে আপত্তিকর বক্তব্য দেওয়ার জন্য শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ তিন দফা দাবি জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এদিকে শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের নিয়ে তাঁর বক্তব্যের জন্য গতকাল সংসদে দুঃখ প্রকাশ করেছেন।

a>
লেখক সম্পর্কে তথ্য

Weekly Nabinagar

‘গোল্ডেন’ জমানায় আমাদের রেজাল্টপুরী: পরচর্চা, জিপিএ-৫ এর বন্যা ও শিক্ষামান

সায়েন্স ল্যাব মোড় থেকে সচিবালয়ের দিকে রওনা দিয়েছেন শিক্ষার্থীরা

প্রকাশের সময় ০৯:৫৩:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬